• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬
দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

মিজানুর রহমান: সিলেটের দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর স্থানীয়রা মোগলাবাজার থানার পূর্ব শ্রীরামপুর এলাকার উলাকিপাড়ায় সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয়দের তথ্যমতে, ওই ব্যক্তি গত কয়েক দিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য এলাকায় মাইকিং করা হয়েছে। পাশাপাশি সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে নিহতের আঙুলের ছাপ সংগ্রহ করবে। পরে সংগৃহীত তথ্য বিভিন্ন থানায় ও জাতীয় ডাটাবেজে পাঠানো হবে।

ওসি আরও জানান, সিআইডির কার্যক্রম শেষে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তে পুলিশের একাধিক বিশেষ ইউনিট কাজ করছে। নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশি কার্যক্রম চলছে।

২৩ অক্টোবর ২০২৬

দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বিস্তারিত কমেন্টে