• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

পরিবেশ রক্ষায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন শাহপরান থানা শাখার সভাপতি তথ্য দিয়ে সহযোগিতা পৃথক অভিযানে ১ লাখ জরিমানা

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬
পরিবেশ রক্ষায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন শাহপরান থানা শাখার সভাপতি  তথ্য দিয়ে সহযোগিতা পৃথক অভিযানে ১ লাখ জরিমানা

সিলেট সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের শাহপরান থানাধীন বহর ও খাদিমনগর মৌজার খাদিম চৌমুহনী বাগান বাজার রোডসংলগ্ন শাহপরান উপশহরের ৫ নম্বর সড়কের ভেতরে বিশাল পাহাড়-টিলা কেটে উজাড় করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তথ্য পাওয়ার পর প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জরিমানা আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎
‎সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। পৃথক স্থানে অভিযান চালিয়ে টিলা কাটার অপরাধে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রাম ও সিলেট সদর উপজেলার খাদিমনগর চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
‎
‎দুপুর ১টায় গোলাপগঞ্জের ধারাবহর গ্রামে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। সেখানে টিলা কেটে ঘর নির্মাণের অপরাধে এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎অন্যদিকে, বিকেল ৩টায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের সিলেট জেলার শাহপরান থানা শাখার পক্ষ থেকে সভাপতি মো. মঈন উদ্দীনের তথ্যে টিলা কাটার বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনা হয়।পরে সিলেট জেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। সেখানেও টিলা কাটার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর ও শাহপরাণ (রহ.) থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
‎
‎এ বিষয়ে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় টিলা কাটার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। টিলা কাটা ও অবৈধ দখলের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানানো হয়।

স্থানীয় পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাহাড়-টিলা কাটা বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে অভিযানে কারা জড়িত ছিলেন, কী পরিমাণ টিলা কাটা হয়েছে এবং কত টাকা জরিমানা আদায় করা হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।
‎
‎সিলেটের পাহাড়-টিলা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধ করা জরুরি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত নজরদারি, আইনগত ব্যবস্থা ও দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।

২৩ অক্টোবর ২০২৬

পরিবেশ রক্ষায় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন শাহপরান থানা শাখার সভাপতি তথ্য দিয়ে সহযোগিতা পৃথক অভিযানে ১ লাখ জরিমানা

বিস্তারিত কমেন্টে