
ভারতে বিশ্ব সাহিত্য সম্মেলন ২০২৬ কে সামনে রেখে বাংলাদেশে একদিনের সফরে এসেছেন বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের প্রতিষ্ঠাতা নিহার রঞ্জন দেবনাথ। বাংলাদেশের সফর উপলক্ষে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন আয়োজন করে সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের। শনিবার বিকেল ৪ টায় সিলেটের জিন্দাবাজারে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন
এর সহ-সভাপতি এডভোকেট রকিব আলী খানের সভাপতিত্ব ও জিডিএফ এর কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটির সঞ্চালনায়ম গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রধান অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক, দৈনিক যুগান্তরের সিলেট ব্যুরো প্রধান সংগ্রাম সিংহ,।
সংবর্ধ্বিত অতিথির বক্তব্য রাখেন বিশ্ব মহামানবধর্ম বিকাশ পরিষদের প্রতিষ্টাতা সভাপতি শ্রী নিহার রঞ্জন দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের বাংলাদেশের সভাপতি ডা: বিষু চন্দ্র দেবনাথ, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন সাবেক নির্বাহী পরিচালক জি ডি রুমু, জাতীয় দৈনিক ঢাকার ডাক এর ব্যুরো প্রধান, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের নিবন্ধিত সিলেটের প্রথম অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেটের নির্বাহী সম্পাদক এমদাদুর রহমান চৌধুরী জিয়া, বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিলন কান্তি দাস।
উপস্থিত ছিলেন কবি ও লেখক আজিজ ইবনে গণি, সমাজ সেবক আলী হোসেন, ফটোগ্রাফার আব্দুল খালিক,জিডিএফ এর হিসাব রক্ষক শাহজাহান, শিক্ষিকা সরুপা বেগম, সদস্য ফাতেমা বেগম, নূরজাহান বেগম প্রমূখ সম্বর্ধনা অনুষ্ঠান শেষে মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রী নিহার রঞ্জন দেবনাথ প্রতিষ্ঠাতা সভাপতি বিশ্ব মানব ধর্ম পরিষদ, শ্রীভূমি, করিমগঞ্জ, আসাম, ভারত কে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর পক্ষ থেকে “মানবমৈত্রী শিরোমণি” উপাধিতে ভূষিত করে সম্মাননা স্মারক প্রদান করা হয়।