• ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

রাতারগুলে শিক্ষা সফরের আড়ালে আওয়ামী লীগের গোপন সভা! সাবেক এমপিসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ৪!

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৬
রাতারগুলে শিক্ষা সফরের আড়ালে আওয়ামী লীগের গোপন সভা! সাবেক এমপিসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ৪!

এ কে আজাদ: সিলেটের রাতারগুলে শিক্ষা সফরের কথা বলে ইকো রিসোর্ট ভাড়া নিয়ে রাজনৈতিক সভা আয়োজনের অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিৎ সরকারের বিরুদ্ধে। এ ঘটনায় রনজিৎ সরকারসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৭৫ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। অভিযানে রিসোর্টের কর্মীসহ চারজনকে আটক করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতারগুলের ইকো রিসোর্টে রাজনৈতিক সভা আয়োজনের অভিযোগে পুলিশ বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা করেছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে একজন আইনজীবীর মাধ্যমে রাতারগুলের একটি ইকো রিসোর্ট ভাড়া নেওয়া হয়। এ উপলক্ষে রিসোর্টে শিক্ষা সফরের ব্যানারও টাঙানো হয়েছিল। তবে পরবর্তী সময়ে সেখানে উপস্থিত হন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিৎ সরকার। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে কয়েক মিনিট বক্তব্য দেন।

ঘটনাটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এরপরই শিক্ষা সফরের আড়ালে রাজনৈতিক কর্মসূচি আয়োজনের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এদিকে ঘটনার তদন্তে রিসোর্টটিতে অভিযান চালায় পুলিশ। অভিযানে সভায় ব্যবহৃত ব্যানার, সাতটি খালি মদের বোতল, পানির নিচে দেখার উপযোগী খেলনা জাতীয় একটি বস্তু এবং ইয়ারগানের গুলির মতো ৪০টি ধাতব সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব সামগ্রীর প্রকৃত ব্যবহার ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

১১ নভেম্বর ২০২৬

রাতারগুলে শিক্ষা সফরের আড়ালে আওয়ামী লীগের গোপন সভা! সাবেক এমপিসহ ১৯৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ৪!

বিস্তারিত কমেন্টে