• ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদসহ মিনি পিকআপ জব্দ, আটক ১

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ১৪, ২০২৬
হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদসহ মিনি পিকআপ জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে ১০৫ বোতল অবৈধ বিদেশি মদ ও একটি মিনি পিকআপ গাড়িসহ এক যুবককে আটক করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় মো. সাবু মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তি হলেন মো. কাউসার (২১)। তিনি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু গ্রামের আব্দুল নূরের ছেলে।

ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে কাউসারের হেফাজত থেকে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (বিদেশি মদ) এবং একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করে। উদ্ধারকৃত আলামত ও গাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা

অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাকিব হোসেন। অভিযানে অংশ নেন এসআই মো. তারিকুল ইসলাম, এএসআই গোলাম সারোয়ার, এএসআই মো. নাঈম মিয়া, কনস্টেবল আরাফাত, রেজাউল, দেলোয়ার এবং ড্রাইভার কনস্টেবল নাজমুল হোসেন।

পুলিশ জানায়, এ ঘটনায় বাহুবল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে জড়িত অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪ জুলাই ২০২৬

হবিগঞ্জে ডিবির অভিযানে ১০৫ বোতল বিদেশি মদসহ মিনি পিকআপ জব্দ, আটক ১

বিস্তারিত কমেন্টে