
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) জলসুকা থেকে স্টাফ রিপোর্টার মোঃ ফারুক:: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কে তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা ব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে অন্তর দাস (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার ফুল মিয়ার ছেলে তানভীর মিয়া (১৮) এবং একই এলাকার নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩০)।
আহতরা হলেন—চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) এবং একই উপজেলার গোছাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২৭)। তারা দুজনই ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিওতে কর্মরত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় জলসুখা ব্রিজ এলাকায় দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তানভীর মিয়া নিহত হন। পরে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অন্তর দাস ও আবিদুল লস্করকে মৃত ঘোষণা করেন।
অপর দুই আহত সাহিদুল ইসলাম বাচ্চু ও মো. মিজান মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ক