• ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শাল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ১৮, ২০২৬
শাল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার  মোঃ ফারুক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতি শাল্লা উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অনাদি তালুকদার। সভা যৌথভাবে সঞ্চালনা করেন পোড়ারপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন তালুকদার এবং শান্তিপুর ইসমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পল্লবী রাণী চৌধুরী।

সভায় সমিতির সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে ১৫ সদস্যবিশিষ্ট একটি বোর্ড কমিটি গঠন করা হয়। পরে বোর্ড কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লক্ষিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কান্তি সরকার (খোকন)-কে সভাপতি এবং সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাক আহমেদ-কে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদি উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম। এছাড়াও বক্তব্য দেন প্রধান শিক্ষিকা কানন বালা সরকার, প্রধান শিক্ষক রাম লাল সরকার, লিটন চন্দ্র তালুকদার, অপু রঞ্জন দাস, চয়ন কান্তি চৌধুরী, অসীম কান্তি সিংহ, অরবিন্দ দাস, মো. সিদ্দিকুর রহমান, আব্দুল হামিদ, নাজমুল হুদা, লিটন চৌধুরী, মাখন লাল দাস, লিংকন রায় ও মোজাম্মেল হক সোহাগ।

বক্তারা বলেন, উপজেলার সকল শিক্ষককে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কমিটি গঠনই তাদের লক্ষ্য। তারা অভিযোগ করেন, এর আগে একটি বড় অংশের শিক্ষককে বাদ দিয়ে সীমিত সংখ্যক সদস্য নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। তারা সেই কমিটির সদস্যদেরও নতুন উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, “আমরা শিক্ষক। আমাদের কেউ অন্যায়ভাবে হয়রানি করলে সবাই ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ ও প্রতিরোধ করতে পারি—এটাই আমাদের এই কমিটির মূল উদ্দেশ্য।” অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

১৮ জুলাই ২০২৬

শাল্লায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির তিন বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা

বিস্তারিত কমেন্টে