• ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সিলেটে ভাড়াটিয়াকে ধর্ষণ মালিক কারাগারে

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ১৮, ২০২৬
সিলেটে ভাড়াটিয়াকে ধর্ষণ মালিক কারাগারে

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে এবার নিজ ভাড়াটিয়া নারীকে ধর্ষণ করে কারাগারে গেলেন কলোনির মালিক। পৌরসভার জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আকরম আলীর ছেলে অভিযুক্ত নুর উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) সকালে ওই নারী (৫০) বাদী হয়ে নুর উদ্দিনকে (৫৫) একক অভিযুক্ত করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই নারী পৌরসভার টিএনটি রোডের অভিযুক্ত নুর উদ্দিনের কলোনির ভাড়াটিয়া। মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করে সিলেট আদালতে পাঠায় পুলিশ। আর ধর্ষণের শিকার ওই নারীকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।

মামলার এজাহারে ওই নারী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি নুর উদ্দিনের টিএনটি রোডের কলোনিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। গত ৩ জুলাই আসামি তাকে কাজের কথা বলে তার বাড়িতে নেয়। বাড়িতে কেউ না থাকায় রাত হয়ে গেলে কৌশলে বসতঘরে আটকিয়ে ৩ জুলাই হতে ১০ জুলাই সকাল ১০টার ভেতরে বিভিন্ন সময়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে ওই নারী ১০ জুলাই সকালে কৌশলে তার বাড়ি থেকে বের হয়ে চলে যান।

জানতে চাইলে পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়েরের পর আসামি গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

১৮ জুলাই ২০২৬

সিলেটে ভাড়াটিয়াকে ধর্ষণ মালিক কারাগারে

বিস্তারিত কমেন্টে