• ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ১৯, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (রবিবার) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন। সভায় দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, দিবসের প্রথম প্রহরে সকাল ৬টায় নগরীর রিকাবীবাজারস্থ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। একইদিন সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং সিলেট সদর ও মহানগর এলাকার আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে।

এছাড়া জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে জেলার সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে। পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রেরিত প্রামাণ্যচিত্র জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনের ব্যবস্থা করা হবে। এদিন শিশুদের জন্য নগরীর শিশু পার্ক ও জাদুঘরে বিনামূল্যে প্রবেশের সুযোগ রাখা হবে। এছাড়া সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার ও শিশু পুনর্বাসন কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

১৯ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে সিলেটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে