• ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সলুকাবাদ ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল হোসেন লিটন

Daily Sonali Sylhet
প্রকাশিত জুলাই ২২, ২০২৬
সলুকাবাদ ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল হোসেন লিটন

বিশ্বম্ভরপুর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন সমাজসেবী ও শিক্ষানুরাগী তোফায়েল হোসেন লিটন। এলাকাবাসীর সুখে-দুঃখে পাশে থাকা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে ইতোমধ্যে তিনি স্থানীয়দের কাছে পরিচিতি লাভ করেছেন বলে জানা গেছে। শিক্ষা, সামাজিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল হোসেন লিটন।

তিনি বলেন, ‘সলুকাবাদ ইউনিয়নবাসী আমাকে ভালোবাসা, দোয়া ও সমর্থন দিলে আমি তাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে কাজ করাই আমার লক্ষ্য।’ চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল হোসেন লিটন ইউনিয়নবাসীর কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে তিনি সলুকাবাদ ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান।

২২ জুলাই ২০২৬

সলুকাবাদ ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল হোসেন লিটন

বিস্তারিত কমেন্টে