সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪২০০ পিস ইয়াবাসহ ০১ জনকে গ্রেফতার করা হয়েছে| গত ২৫ আগস্ট ২০২৬খ্রি. তারিখ ১৩.৪৫ ঘটিকার সময় সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশেরে একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৫নং জকিগঞ্জ ইউনিয়নের অর্ন্তগত ভরণ সুলতানপুর এলাকার জকিগঞ্জ-টু-বাবুরবাজার পাঁকা রাস্তায় চেকপোস্ট পরিচালনা করে ৪২০০ (চার হাজার দুইশত) পিস ইয়াবাসহ মোঃ সায়েদ আহমদ (২৯) পিতা-মৃত সাজ্জাদুর রহমান, মাতা- সুফিয়া বেগম, সাং-ভরণ সুলতানপুর, ০৫নং জকিগঞ্জ ইউনিয়ন, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জকিগঞ্জ থানার এফআইআর নং-১১, তারিখ-২৫ আগস্ট ২০২৬; ধারা- ৩৬(১) সারণির ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮; রুজু করা হয়েছে।