
মোঃ ফারুক, স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতির আগামী ২ বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এডভোকেট মামুন অর রশীদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অশেষ তালুকদার। সম্প্রতি সমিতির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত এই কমিটিতে (সিনিয়র সহ-সভাপতি) পদে রয়েছেন এডভোকেট মোঃ রফিকুল ইসলাম ( সহ-সভাপতি), মোঃ দেলোয়ার হোসেন তালুকদার, সুমিত কান্তি সিংহ এবং দিলীপ কুমার দাশ।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন: যুগ্ম সাধারণ সম্পাদক: আল শাহরিয়ার শিহাব, সহ-সাধারণ সম্পাদক: অসীম দাস রায় (সাজু), সাংগঠনিক সম্পাদক: আনিসুল হক চৌধুরী (মুন), সহ-সাংগঠনিক সম্পাদক: সুকান্ত তালুকদার ও রূপম দাস, অর্থ সম্পাদক: টিটু কুমার দাশ, সহ-অর্থ সম্পাদক: প্রিতেশ দাশ, দপ্তর সম্পাদক: উৎপল সরকার,
প্রচার ও প্রকাশনা সম্পাদক: সোহাগ দাস, সমাজ কল্যাণ সম্পাদক: অনন্ত চক্রবর্তী, আইন সম্পাদক: এড. খোরশেদ আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মোঃ রুবেল মিয়া,
শিক্ষা ও গবেষণা সম্পাদক: মোঃ মিরাজুল হক, ক্রীড়া সম্পাদক: প্রিয়তোষ বৈষ্ণব, মহিলা বিষয়ক সম্পাদক: শিপ্রা চৌধুরী, গ্রন্থাগার সম্পাদক: সারোয়ার আহমেদ,
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন— মোঃ সূয়েব চৌধুরী, প্রণয় দাস, রাখু চৌধুরী, দেবব্রত মজুমদার এবং সুজিত সমাজপতি। সমিতির নেতৃবৃন্দ “চলবো মোরা একসাথে, জয় করব মানবতাকে” স্লোগানকে সামনে রেখে এলাকার মানুষের কল্যাণ ও ঐক্য বজায় রাখতে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।