• ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

গ্রামকে শহরের সুবিধায় আনতে বড় পরিকল্পনা: আবুল কাহের চৌধুরী শামীম

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২৮, ২০২৬
গ্রামকে শহরের সুবিধায় আনতে বড় পরিকল্পনা: আবুল কাহের চৌধুরী শামীম

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার গ্রামাঞ্চলের মানুষের কাছে শহরের মতো সব ধরনের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। এর মাধ্যমে শহর ও গ্রামের সুযোগ-সুবিধার বৈষম্য কমিয়ে আনতে সরকার কাজ করছে।

তিনি বলেন, ইতোমধ্যে সিলেট বিভাগের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নের জন্য ৫ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের গৃহীত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং গ্রামীণ জনপদের উন্নয়নকে এগিয়ে নিতে সিলেট জেলা পরিষদও বদ্ধপরিকর।

বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে জেলা পরিষদ সিলেটের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার।

এর আগে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনে সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে একটি পোর্টেবল এক্স-রে মেশিন প্রদান এবং সংবর্ধনা সভায় অংশ নেন। এছাড়া তিনি বিয়ানীবাজার পৌর শহরে জেলা পরিষদের মালিকানাধীন মার্কেট ও পুকুর, বিয়ানীবাজার থানা এবং দুবাগ স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো. ফায়জুল করিম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মান্নান, সহসভাপতি নজমুল হোসেন পুতুল, মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহবুব চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, মহানগর বিএনপি নেতা ফাত্তাহ বকসী, জেলা বিএনপি নেতা সিদ্দিক আহমেদ, উপজেলা জমিয়তের সভাপতি মুফতি আব্দুল করিম হক্কানী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীনুর চৌধুরী, সহসভাপতি আতাউর রহমান ও হারুনুর রশীদ, সাবেক সহসভাপতি এম সাইফুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন এবং উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার হোসেন।

এছাড়া গোলাপগঞ্জ উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম ও হুমায়ুন কবির আকিল, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন চৌধুরী, উপজেলা বিএনপি নেতা কামরুজ্জামান ও কামাল হোসেন, দুবাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, লাউতা ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, আলীনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, তিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েক আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী, শেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

এ সময় জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নওয়াজিস চৌধুরী সাকি, বাবেল তাপাদার, সামু আহমদ, জেলা ছাত্রদল নেতা রেদোয়ান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফজল আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী ইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

২৮ আগস্ট ২০২৬

গ্রামকে শহরের সুবিধায় আনতে বড় পরিকল্পনা: আবুল কাহের চৌধুরী শামীম

বিস্তারিত কমেন্টে