• ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

তামাবিল-বিছনাকান্দিসহ পাঁচ বিওপিতে অভিযান, বিপুল চোরাই মালামাল উদ্ধার

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬
তামাবিল-বিছনাকান্দিসহ পাঁচ বিওপিতে অভিযান, বিপুল চোরাই মালামাল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় জিরা, কম্বল, ফল, কসমেটিকস, গরু, পান মসলা ও সুপারিসহ প্রায় ২৯ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব অভিযানে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

শনিবার (২৯ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন তামাবিল, প্রতাপপুর, বাংলাবাজার, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি সদস্যরা সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। বিজিবি জানায়, অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্যের পাশাপাশি গরু এবং অবৈধভাবে বালু-পাথর বহনকারী একটি বাংলাদেশি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করা হয়েছে। উদ্ধার করা সব মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ২৯ লাখ টাকা

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

২৯ আগস্ট ২০২৬

তামাবিল-বিছনাকান্দিসহ পাঁচ বিওপিতে অভিযান, বিপুল চোরাই মালামাল উদ্ধার

বিস্তারিত কমেন্টে