• ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ,

হয়তো মাদক ছাড়, নয়তো গ্রাম ছাড়ো” – মাদকবিরোধী কমিটির আত্মপ্রকাশ

Daily Sonali Sylhet
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৬
হয়তো মাদক ছাড়, নয়তো গ্রাম ছাড়ো” – মাদকবিরোধী কমিটির আত্মপ্রকাশ

মোঃ আজমুল হোসেন আজমিরীগঞ্জ, প্রতিনিধি ( হবিগঞ্জ) :- “মাদক মুক্ত গ্রাম গড়ি, সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি” – এই স্লোগানকে সামনে রেখে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখ ইউনিয়নে মাদকবিরোধী কমিটি গঠন ও আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার বিকাল ৫টায় জলসুখা মধ্যবাজারে জলসুখা ইউনিয়নের সরিয়া কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিয়া কমিটির সভাপতি মাওলানা আনোয়ার হোসেন। জলসুখা ইউনিয়নের চার মহল্লার সভাপতি, সাধারণ সম্পাদক, সরদারগণ এবং ইউনিয়নবাসীর উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. আকবর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, চার মহল্লার সরদারগণ ও স্থানীয় উলামায়ে কেরাম।

অনুষ্ঠানে  বক্তারা বলেন, মদ, ইয়াবা, গাঁজা, অনলাইন জুয়া ও নেশাজাতীয় মাদকদ্রব্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যুবসমাজকে বাঁচাতে হবে এবং আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে হবে।মদ, ইয়াবা, গাঁজা, অনলাইন জুয়া ও নেশাজাতীয় মাদকদ্রব্যে যেখানে প্রতিরোধ সেখানে। আজমিরীগঞ্জ থানার ওসি আকবর হোসেন তার বক্তব্যে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।মদ, ইয়াবা, গাঁজা, অনলাইন জুয়া ও নেশাজাতীয় মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স। অনুষ্ঠানের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জলসুখা ইউনিয়নের চার মহল্লার সভাপতিদের সমন্বয়ে আহবায়ক কমিটি গঠন করেন। পাশাপাশি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম নিয়েও আলোচনা হয়।অনুষ্ঠান শেষে “হয়তো মাদক ছাড়, নয়তো গ্রাম ছাড়ো” স্লোগান দিয়ে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন উপস্থিত সবাই।এবং মোনাজাতের মধ্যে দিয়েনঅনুষ্ঠান সমাপ্তি হয়।

২৯ আগস্ট ২০২৬

হয়তো মাদক ছাড়, নয়তো গ্রাম ছাড়ো" - মাদকবিরোধী কমিটির আত্মপ্রকাশ

বিস্তারিত কমেন্টে