
নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অপচিকিৎসার অভিযোগে এক পল্লী চিকিৎসক, ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ২ খতনাকারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে ৩ শিশুর শারীরিক জটিলতা দেখা দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগকারী মো. আকবর হোসেন অভিযোগে উল্লেখ করেন, তার ৩ ছেলে মাহিন আহমদ (১২), আদি আহমদ (১০) ও মাহিদ আহমদ (৮) কে খতনা করানোর জন্য গত ২৭/০৭/২০২৬ ইং তারিখ বিকাল ৪টার দিকে ইনাতগঞ্জ বাজারের গ্রীন লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান।

অভিযোগে বলা হয়, সেন্টারের মালিক মোজাহের রহমান ও তার ছেলে ইমরান রহমান এবং পল্লী চিকিৎসক সৌরভ বর্মন ও খতনাকারী বাপ্পি সরকার মিলে শিশু ৩ জনকে খতনা করান। খতনার পর থেকে শিশুদের শরীরে বিভিন্ন জটিলতা দেখা দেয়। বর্তমানে তারা অসুস্থ অবস্থায় রয়েছে।
অভিযোগকারী আরও বলেন, “আমার বিশ্বাসের সুযোগ নিয়ে তারা আমার অবুঝ ৩ সন্তানের ওপর অপচিকিৎসা করেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।” অভিযোগের ভিত্তিতে নবীগঞ্জ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

অভিযুক্তরা হলেন:
1. সৌরভ বর্মন (৩৫), পিতা- সুবাস বর্মন, সাং- ইনাতগঞ্জ বাজার
2. মোজাহের রহমান (৪৫), গ্রীন লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক
3. ইমরান রহমান (১৬), পিতা- মোজাহের রহমান
4. বাপ্পি সরকার (৪৮), পিতা- অজ্ঞাত, সাং- ইনাতগঞ্জ বাজার
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, “অভিযোগটি আমরা পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে