
নিজস্ব প্রতিবেদক: বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেটের সিনিয়র সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়া মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন লাভ করেছেন। নতুন কর্মস্থলে পদায়ন পাওয়ায় তাঁকে বিভিন্ন মহল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভাকাঙ্ক্ষীরা তাঁর নতুন কর্মজীবনের সফলতা কামনা করে বলেন, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে তিনি নতুন দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা সকলের। তাঁর কর্মজীবন সুন্দর, সফল ও শান্তিপূর্ণ হোক এবং নতুন দায়িত্বে তিনি আরও সাফল্য অর্জন করুন—এ প্রত্যাশা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা।