• ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

ব্রেন টিউমারে আক্রান্ত শিক্ষক নুরুজ্জামান, অপারেশনে প্রয়োজন ১০–১২ লাখ টাকা

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৬
ব্রেন টিউমারে আক্রান্ত শিক্ষক নুরুজ্জামান, অপারেশনে প্রয়োজন ১০–১২ লাখ টাকা

আমিনুল ইসলাম গোয়াইনঘাট (সিলেট)প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার মাটিকাপা গ্রামের বাসিন্দা ও কুপার বাজার উচ্চ বিদ্যালয়ের বর্তমান শিক্ষক নুরুজ্জামান ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-২০১২ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
চিকিৎসার জন্য ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকদের শরণাপন্ন হলে দ্রুত অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে তার অপারেশন করাতে আনুমানিক ১০ থেকে ১২ লাখ টাকা প্রয়োজন।

তবে এই বিপুল অর্থের ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। তাই নুরুজ্জামানের চিকিৎসায় সহযোগিতার জন্য স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একজন শিক্ষকের জীবন বাঁচাতে পাশে থাকার অনুরোধ জানানো হয়েছে। বিকাশ (পারসোনাল): 01714-602129, নাম: Nuruzzaman গ্রাম: মাটিকাপা, পোস্ট অফিস: হাদারপার, উপজেলা: গোয়াইনঘাট, সিলেট।

০৫ সেপ্টেম্বর ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত শিক্ষক নুরুজ্জামান, অপারেশনে প্রয়োজন ১০–১২ লাখ টাকা

বিস্তারিত কমেন্টে