• ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

আজমিরীগঞ্জের জলসুখা বাজার কমিটি গঠন, সভাপতি ফয়েজ , সম্পাদক  জুনায়েদ

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৬
আজমিরীগঞ্জের জলসুখা বাজার কমিটি গঠন, সভাপতি ফয়েজ , সম্পাদক  জুনায়েদ

আজমিরীগঞ্জ, প্রতিনিধি (হবিগঞ্জ):

আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা বাজার কমিটি গঠন করা হয়েছে। নব-নির্বাচিত ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী ২ বছর মেয়াদের জন্য দায়িত্ব পালন করবে। জলসুখা বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার লক্ষ্যে সোমবার (৭সেপ্টেম্বর) এ কমিটি গঠন করা হয়।

নব-নির্বাচিত কমিটির সভাপতি: মোঃ ফয়েজ আহমেদ খলু মিয়া জলসুখা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়। সাধারণ সম্পাদক: শেখ জুনায়েদ আহম্মেদ
জলসুখা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী কোষাধ্যক্ষ: এইচ এম জামির বিশিষ্ট ব্যবসায়ী। সাংগঠনিক সম্পাদক: মোঃ মোস্তাকিম মিয়া বিশিষ্ট ব্যবসায়ী ও দলিল লেখক।

কমিটির অন্যান্য ১৭ জন সদস্য জলসুখা বাজারের বিশিষ্ট ব্যবসায়ীদের মধ্য থেকে নির্বাচিত হয়েছেন। নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, বাজারের অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও ব্যবসায়ীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।বাজারের ব্যবসায়ীরা নতুন কমিটির কাছে বাজারের উন্নয়ন ও ক্রেতা-বিক্রেতাদের সুবিধা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেছেন।

০৭ সেপ্টেম্বর ২০২৬

আজমিরীগঞ্জের জলসুখা বাজার কমিটি গঠন, সভাপতি ফয়েজ , সম্পাদক  জুনায়েদ

বিস্তারিত কমেন্টে