• ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৬
হবিগঞ্জের আজমিরীগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

মোঃ আজমুল হোসেন, আজমিরীগঞ্জ প্রতিনিধি: ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন চৌধুরী। সভায় শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিও) হাসিবুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সোহানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম সৌরভ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোহন মিয়া তালুকদার, পৌর বিএনপির সভাপতি নেকদার আলী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদুর রশিদ ঝলক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, বিএনপি নেতা সাজিজুর রহমান সাজু, পৌর যুবদলের আহ্বায়ক দিলোয়ার হোসেন দিলু, ভিপি ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ আজমুল হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব মো. দিপু হাসান ও মিজাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লাভলী প্রমুখ।

র‍্যালি ও আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০৮ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জের আজমিরীগঞ্জে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

বিস্তারিত কমেন্টে