• ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বড়লেখার বোবারথল সীমান্তে ৫ ভারতীয় গরু জব্দ করল বিজিবি

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৬
বড়লেখার বোবারথল সীমান্তে ৫ ভারতীয় গরু জব্দ করল বিজিবি

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সীমান্তবর্তী বোবারথল এলাকার দুর্গম পাহাড় থেকে পাঁচটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ অক্টোবর) সকালে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর আওতাধীন নিউ পাল্লাথল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যান। পরে বোবারথল সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় পাঁচটি ভারতীয় গরু জব্দ করা হয়।

৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। জব্দ করা গরুগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

১১ অক্টোবর ২০২৬

বড়লেখার বোবারথল সীমান্তে ৫ ভারতীয় গরু জব্দ করল বিজিবি

বিস্তারিত কমেন্টে