• ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

নিরাপদ সড়ক গড়তে তরুণদের সচেতন হওয়ার আহ্বান

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৬
নিরাপদ সড়ক গড়তে তরুণদের সচেতন হওয়ার আহ্বান

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট-এ সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি এবং দায়িত্বশীল সড়ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিলেট সার্কেল-এর উদ্যোগে অদ্য ১২ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট-এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ট্রাফিক সাইন ও সংকেতের যথাযথ ব্যবহার, মোটরসাইকেল চালনা ও আরোহনের ক্ষেত্রে হেলমেট পরিধান, চার চাকার যানবাহনে সিটবেল্ট ব্যবহার, চলন্ত যানবাহনে হাত ও মাথা জানালার বাইরে না রাখা এবং সড়কে দায়িত্বশীল আচরণসহ নিরাপদ সড়ক নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পাশাপাশি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মের দায়িত্ব ও করণীয় তুলে ধরা হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন বিআরটিএ, সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব প্রকৌ. মোঃ ডালিম উদ্দিন; পুলিশ সুপারের কার্যালয়, সিলেট-এর অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব আশরাফুজ্জামান, পিপিএম-সেবা; বিআরটিএ, সিলেট সার্কেল-এর উপপরিচালক (অপারেশন) জনাব আবদুর রশিদ; সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট-এর অধ্যক্ষ জনাব মোহাম্মদ রিহান উদ্দিন; চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান (পাওয়ার টেকনোলজি) জনাব অমল কৃষ্ণ চক্রবর্তী; চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ইলেকট্রনিক্স টেকনোলজি) জনাব ফখরুল ইসলাম চৌধুরী; চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান (ইলেকট্রিক্যাল টেকনোলজি) জনাব সরোজ কুমার হালদার; ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান (মেকানিক্যাল টেকনোলজি) জনাব মোঃ মোজাম্মেল হক এবং বিআরটিএ, সিলেট সার্কেল-এর মোটরযান পরিদর্শক জনাব সফীকুল ইসলাম রাসেল।

বক্তারা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নয়; প্রত্যেক নাগরিকের সচেতনতা ও দায়িত্বশীল আচরণই পারে সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক গড়ে তুলতে। শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা এবং অন্যদেরও আইন মেনে চলতে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

১২ অক্টোবর ২০২৬

নিরাপদ সড়ক গড়তে তরুণদের সচেতন হওয়ার আহ্বান

বিস্তারিত কমেন্টে