• ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় বড়লেখার তরুণ সিএনজিচালক নিহত

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় বড়লেখার তরুণ সিএনজিচালক নিহত

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আছুরীঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় রিপন আহমদ (তরুণ) নামে বড়লেখার এক সিএনজিচালকের মৃত্যু হয়েছে। গতকাল রাত আনুমানিক ২টার দিকে বড়লেখা–কুলাউড়া আঞ্চলিক সড়কের আছুরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনি মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত রিপন আহমদ বড়লেখা উপজেলার ১০ নম্বর দক্ষিণভাগ ইউনিয়নের কাসেমনগর গ্রামের বাসিন্দা। তিনি দক্ষিণভাগ দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ডের চালক ছিলেন। তাঁর বাবা ইসলাম উদ্দিন মিয়া ওই স্ট্যান্ডের একজন প্রবীণ সিএনজিচালক।

রিপন আহমদের মৃত্যুতে তাঁর পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দানের প্রার্থনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

১৩ অক্টোবর ২০২৬

কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় বড়লেখার তরুণ সিএনজিচালক নিহত

বিস্তারিত কমেন্টে