
গোলাপগঞ্জ প্রতিনিধি: সামাজিক একটি অনুষ্ঠান শেষে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা। রোববার বিকেলে বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি সাংবাদিকদের ঐক্য, কল্যাণ এবং পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ বদরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবর, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মাহমুদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক তামিম আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফাহাদ হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিল হোসেন এবং কার্যনির্বাহী সদস্য বাবর জোয়ারদার ও জুবের আহমদ। এ ছাড়া উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সহকারী নাজির রোমান আহমদ নওশাদ।
বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি রুহেল উদ্দিন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ সাকী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আখতার আহমদ সাহেদ, প্রচার ও দপ্তর সম্পাদক বদরুল ইসলাম মহসিন এবং নির্বাহী সদস্য আফজাল মিয়া।
সৌজন্য সাক্ষাৎটি দুই প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত সদস্যরা।