• ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জুয়েলারি দোকানে চু*রি: ২০ লাখ টাকার মালামাল লুট

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
জুয়েলারি দোকানে চু*রি: ২০ লাখ টাকার মালামাল লুট

জগন্নাথপুর প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর বাজার বণিক সুপার মার্কেটের ‘মা জুয়েলার্স’-এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) দিবাগত ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

জানা যায়, সোমবার (১২ অক্টোবর) ভোরের দিকে চোর চক্রের সদস্যরা মার্কেটের প্রধান কেচি গেইট ও দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামাল তছনছ করে প্রায় ১০ থেকে ১২ ভরি স্বর্ণ, ২০ ভরি রুপা এবং নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সবমিলিয়ে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিক পার্থ বণিক জানিয়েছেন।

এদিকে এ ঘটনার বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক নূর হোসেন জানান, এ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে চোরদের সনাক্ত করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগেও জগন্নাথপুর পৌর এলাকাসহ বিভিন্ন বাজারে চুরির একাধিক ঘটনা ঘটেছিল। গত বছর পৌর শহরের আবু তাহের কমপ্লেক্স অ্যান্ড মোবাইল মার্কেটে তালা ভেঙে নগদ টাকাসহ অর্ধকোটি টাকার মোবাইল ফোন ও মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছিল। এছাড়া বিভিন্ন সময়ে বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনা ঘটলেও নিরাপত্তা ব্যবস্থার অবনতি নিয়ে উদ্বিগ্ন স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত এই চক্রটিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

১৩ অক্টোবর ২০২৬

জুয়েলারি দোকানে চু*রি: ২০ লাখ টাকার মালামাল লুট

বিস্তারিত কমেন্টে