• ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

রাজপথে ঝটিকা মিছিল সিলেটে ছাত্রলীগের মাহফুজ গ্রেপ্তার

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
রাজপথে ঝটিকা মিছিল সিলেটে ছাত্রলীগের মাহফুজ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সিলেটের রাজপথে ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত সন্দেহে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. মাহফুজুর রহমান (১৯)। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সোমবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন ধোপাদিঘীরপারের ওসমানী শিশু পার্কের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহফুজ সিলেট মহানগরীর কালিঘাট আমজাদ আলী রোডের বাসিন্দা হাফিজুর রহমান ও সীমা রহমানের ছেলে। তাদের গ্রামের বাড়ি গোলাপগঞ্জের রনকেলি লামা দক্ষিণভাগ গ্রামে। পুলিশ জানায়, গত ২১ সে্েপ্টম্বর নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় রাষ্ট্রবিরোধী মিছিল ও স্লোগানের ঘটনায় কোতোয়ালী মডেল থানায় দায়েরকৃত মামলার (নং ৪৪/২৫/০৯/২৬) তদন্তেপ্রাপ্ত সন্ধিগ্ধ আসামি মাহফুজ। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও নিশ্চিত করেছে এসএমপির মিডিয়া সেল।

 

 

১৩ অক্টোবর ২০২৬

রাজপথে ঝটিকা মিছিল সিলেটে ছাত্রলীগের মাহফুজ গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে