
আব্দুল ওয়াহিদ: সিলেটে পার্টনার, এপিসিইউ-ডিএএম প্রোগ্রামের আওতায় মার্কেট এক্টর বিজনেস স্কুল (টমেটো)-এর নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কৃষি বিপণন অধিদপ্তর, সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তর, সিলেট বিভাগের উপপরিচালক (উপসচিব) মিজ জুলিয়া ইয়াসমিন মিলি। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা (দা. প্রা.) আবু সালেহ মো. হুমায়ুন কবির। সিলেট নগরীর পশ্চিম শেখঘাটে অবস্থিত কৃষি বিপণন ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি পার্টনার, এপিসিইউ-ডিএএম প্রোগ্রামের আওতায় মার্কেট এক্টর বিজনেস স্কুল (টমেটো)-এর নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আয়োজন করা হয়।