• ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীসহ এমপিরা

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীসহ এমপিরা

বড়লেখা প্রতিনিধি: কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতীয় সংসদের একাধিক সংসদ সদস্য। পরিদর্শন কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

পরিদর্শনকালে সংসদ সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, সেখানে চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং রোহিঙ্গা সংকটের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিনকাসেম এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মাধ্যমে ক্যাম্পের বর্তমান পরিস্থিতি ও মানবিক সহায়তা কার্যক্রম সম্পর্কে সরেজমিনে ধারণা নেওয়া হয়। পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের বিভিন্ন বিষয়ও গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) দেওয়ান উসামা নিজাম চৌধুরী এ তথ্য জানান।

১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীসহ এমপিরা

বিস্তারিত কমেন্টে