• ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

সৈয়দনী বাগে বিএনপির সংবর্ধনা: যুবদলের নতুন নেতৃত্বে দিনার-হাবিব, সম্মাননা পেলেন মাহতাব

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৬
সৈয়দনী বাগে বিএনপির সংবর্ধনা: যুবদলের নতুন নেতৃত্বে দিনার-হাবিব, সম্মাননা পেলেন মাহতাব

আহমেদ শাকিল: সিলেট মহানগরীর সৈয়দনী বাগ এলাকায় নবনির্বাচিত যুবদল নেতাদের সাংগঠনিক সাফল্য ও আইন পেশায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিন বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৯টায় সৈয়দনী বাগ বিএনপির পাড়া কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত হন সিলেট মহানগর যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দিনার, সিলেট জেলা যুবদলের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব এবং সিলেট জজ কোর্টের এডিশনাল জিপি অ্যাডভোকেট সৈয়দ খালেদ হোসেন মাহতাব।

সৈয়দনী বাগ বিএনপির পাড়া কমিটির সভাপতি সৈয়দ তাজিজুল হোসেন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আবদুল কাদের (মালেক)।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক সংগঠনে নতুন নেতৃত্বের দায়িত্বপ্রাপ্তি শুধু পদমর্যাদার বিষয় নয়, বরং এটি সাংগঠনিক শৃঙ্খলা, কর্মীদের সঙ্গে সমন্বয় এবং দায়িত্বশীল ভূমিকা পালনের গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নবনির্বাচিত নেতারা তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক ও পেশাগত ক্ষেত্রে সফল ব্যক্তিদের সম্মাননা জানানো একটি ইতিবাচক উদ্যোগ। এ ধরনের আয়োজন পারস্পরিক শ্রদ্ধাবোধ, সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দনী বাগ পাড়া কমিটির সদস্য মোবারক হোসেন দিলাল। এ সময় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৭ অক্টোবর ২০২৬

সৈয়দনী বাগে বিএনপির সংবর্ধনা: যুবদলের নতুন নেতৃত্বে দিনার-হাবিব, সম্মাননা পেলেন মাহতাব

বিস্তারিত কমেন্টে