
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত করা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) চারখাই-জকিগঞ্জ সড়কের আল মদিনা শপিং সেন্টারের সামনে চারখাই ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মীসভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেট জেলা যুবদলের প্রথম যুগ্ম সম্পাদক মাসরুর রাসেল। বক্তব্যে তিনি দলের দুঃসময়ে ভূমিকা রাখা ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই দলের সাংগঠনিক শক্তির মূল ভিত্তি। তাই দলের জন্য যারা দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছেন, তাদের অবদানকে স্বীকৃতি দিতে হবে এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা জাফর আহমদ ও বিয়ানীবাজার সরকারি কলেজ শাখার যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান জারিফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক তাঁতিবিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, মহানগর যুবদল নেতা উজ্জ্বল মাহমুদ, সিলেট জেলা যুবদলের সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক জাবের আহমদ এবং চারখাই ইউনিয়ন বিএনপি নেতা অ্যাডভোকেট কবির আহমদ চৌধুরী।
সভায় আরও উপস্থিত ছিলেন চারখাই শ্রমিকদলের সভাপতি জামাল আহমদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আহাদুর রহমান রুবেল, এবাদুর রহমান চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা যুবদল নেতা জাফর আহমদ, উপজেলা যুবদলের সদস্য সৈয়দ তারেক আহমদ,
চারখাই বণিক সমিতির নবনির্বাচিত প্রথম সদস্য আবু সুফিয়ান জারিফ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাছিব আহমদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমদ ও বিএনপি নেতা আলী আকবর বলাই।
এ ছাড়া চারখাই ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াদ আহমদ, সিনিয়র সভাপতি জুবেদর আহমদ, এহসান আহমদ, পাভেল আহমদ, যুবদল নেতা কাওছার আহমদ, ছাত্রদল নেতা আবজল হোসেন জয়, জসিম আহমদ, নাহিদ আহমদ, তারেক আহমদ, ইমন আহমদ, খায়রুল আহমদ, মাহফুজ আহমদ, মাহবুব আহমদ, রুম্মান, লিটন, সব্বির আহমদ ও আজমল আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং দলের দুঃসময়ে ত্যাগ স্বীকারকারীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে সিলেট জেলা যুবদলের প্রথম যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় মাসরুর রাসেলকে চারখাই ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া চারখাই উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সদস্য আহাদুর রহমান রুবেল ও এবাদুর রহমান চৌধুরী এবং চারখাই বণিক সমিতির প্রথম সদস্য নির্বাচিত হওয়ায় আবু সুফিয়ান জারিফকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।