• ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগ

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৬
শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগ

আশরাফ উদ্দীন , কোম্পানীগঞ্জ: সিলেটের কোম্পানীগঞ্জে দরিদ্র ও মেধাবী মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করেছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব। রোববার (১৮ অক্টোবর) উপজেলার জামিয়া দারুল আরক্বাম হাফিজিয়া টুকেরগাঁও মাদরাসা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহরাব আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাবাড়ী মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল মোছাব্বির, পাড়ুয়া ফোরকানিয়া হাফিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ফখরুল ইসলাম মাসরুর, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল বাশার বাদশা, জামিয়া দারুল আরক্বাম হাফিজিয়া টুকেরগাঁও মাদরাসার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, উপজেলা পাথর বহনকারী বারকি শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সহসভাপতি সাকির মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ রাসেল আহমেদ, শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক এবং প্রেসক্লাবের সহসভাপতি মাসুক রানা, মিল মালিক সমিতির প্রচার সম্পাদক মুর্শেদ আলম এবং এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমিন সারোয়ার।

বক্তারা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে। তাঁরা সাংবাদিকতার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে মাদরাসাশিক্ষার উন্নয়ন এবং শিক্ষার্থীদের সহযোগিতায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বিশিষ্ট মুরব্বি আব্দুল বাছির ও আব্দুল মালেক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আহমদ, জামিয়া দারুল আরক্বাম হাফিজিয়া টুকেরগাঁও মাদরাসার মুহতামিম হাফেজ হোসাইন আহমদ এবং শিক্ষা সচিব মুফতি মাহমুদুল হাসান।

এ ছাড়া উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. শরীফ আহমদ, দপ্তর সম্পাদক লিটন মাহমুদ খান, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী, নির্বাহী সদস্য এখলাছ আলী ও ইফতেখার মাহমুদ পাভেলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

১৮ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগ

বিস্তারিত কমেন্টে