• ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ১৯, ২০২৬
বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সুমি জাহান (৩৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ৫নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চন্ডিনগর গ্রামের একটি বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমি জাহান দুবাইপ্রবাসী আহাদুজ্জামান (৪০)-এর প্রথম স্ত্রী। সোমবার বিকেলে পরিবারের সদস্যরা তাঁকে খুঁজতে গিয়ে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি বড়লেখা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত সুমি জাহানের ১৭ বছর বয়সী এক মেয়ে ও ১১ বছর বয়সী এক ছেলে রয়েছে।

বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে। এ ঘটনায় মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত করছে।

১৯ অক্টোবর ২০২৬

বড়লেখায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত

বিস্তারিত কমেন্টে