• ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বড়লেখায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬
বড়লেখায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাসেরবাজার দক্ষিণ লঘাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল কাইয়ুম (৪০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার কালিউতা গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। বর্তমানে তিনি বড়লেখার দক্ষিণ লঘাটি এলাকার বিল্লাল মিয়ার কলোনিতে বসবাস করেন। অপরজন আলী হোসেন (৪৩)। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার থানার সাংলা গ্রামের আব্দুল হাসিবের ছেলে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ০৮, তারিখ ১১ নভেম্বর ২০২৬।

বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসা ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

১৩ নভেম্বর ২০২৬

বড়লেখায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে