• ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বিয়ের দাবিতে ওমান প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর ৪ দিন অবস্থান, এলাকায় চাঞ্চল্য!

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৬
বিয়ের দাবিতে ওমান প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর ৪ দিন অবস্থান, এলাকায় চাঞ্চল্য!

এ কে আজাদ,স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ের দাবিতে ওমান প্রবাসী এক তরুণের বাড়িতে টানা চার দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয় তরুণীর বাবা বাদী হয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামের ওমান প্রবাসী দেলোয়ারের (২২) সঙ্গে ওই তরুণীর মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। পরে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। দীর্ঘদিনের এ সম্পর্কের মধ্যে দেলোয়ার ওই তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি দেলোয়ার দেশে এসে ওই তরুণীকে নিয়ে কয়েক দিন ঘোরাফেরাও করেন। তবে পরে তরুণী জানতে পারেন, দেলোয়ার অন্যত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। এ খবর পাওয়ার পর তিনি দেলোয়ারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন দেলোয়ার।

১০ সেপ্টেম্বর ২০২৬

বিয়ের দাবিতে ওমান প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর ৪ দিন অবস্থান, এলাকায় চাঞ্চল্য!

বিস্তারিত কমেন্টে