
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার মেদা বাজার সংলগ্ন মেদা, মির্জাকান্দা , মুছাপুর ও বেড়াডহর সহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষকে নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন ‘মেদা জনবান্ধব উন্নয়ন সোসাইটি’। আজ ২৩ নভেম্বর ২০২৬ তারিখে আয়োজিত এই উদ্বোধনী ও সচেতনতামূলক সভায় স্থানীয় বাসিন্দারা সংগঠনের লক্ষ্য ও কার্যক্রমের প্রতি পূর্ণ সহমত পোষণ করেন।
সংগঠনের অর্থ সম্পাদক মোঃ আবুল হাসানের সঞ্চালনায় এবং সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সভায় বক্তব্য রাখেন শাল্লা উপজেলার ৩ নম্বর বাহাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ওবায়দুল হক, যিনি যুবসমাজের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের নানাভাবে উৎসাহিত করেন। এছাড়া বক্তব্য দেন সংগঠনের দপ্তর ও প্রচার সম্পাদক আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তারেক মনোয়ার এবং ক্রীড়া সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন। অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শাল্লা উপজেলার সরলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ মওদুদ ইসলাম এবং ভাটগাঁও গ্রামের বিএনপি নেতা আফরুল ইসলাম। অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য দেন একই ওয়ার্ডের বর্তমান মেম্বার মো: আলমাছ মিয়া।
সংগঠন সূত্রে জানানো হয়, তারা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয় এবং কারও সাথে বিরোধিতায় না জড়িয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাজ করবে। মাদক, জুয়া ও যেকোনো অবৈধ কাজের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা, অন্যায়-অনিয়মে বাধা দেওয়া এবং প্রচলিত আইনের মাধ্যমে তা প্রতিহত করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করে সোসাইটি। এছাড়া অসহায়-গরিব মানুষের পাশে দাঁড়ানো, সমাজের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা রক্ষা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে স্বচ্ছ জবাবদিহিতা, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেতনতা, ইভটিজিং প্রতিরোধ এবং সরকারি-বেসরকারি সেবায় হয়রানি ও অনিয়মের বিরুদ্ধে আইনগত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার অঙ্গীকারও রয়েছে।
তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে সংগঠনের পক্ষ থেকে মেধা বাজারের মাঠে ভলিবল ও ন্যাট ভলিবল খেলার মাঠ প্রস্তুত ও খেলার সামগ্রী সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন যে, আইন ও নিয়ম মেনে চলা এই উদ্যোগ মেধা বাজার ও আশপাশের জনপদে ইতিবাচক পরিবর্তন, শৃঙ্খলা ও সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুমোদিত পূর্ণাঙ্গ কমিটি ও সাধারণ সদস্য তালিকা
উপদেষ্টা পরিষদ:
* প্রধান উপদেষ্টা: আব্দুল হান্নান
* উপদেষ্টা: আব্দুল গাফফার
কার্যনির্বাহী কমিটি (১১ সদস্যবিশিষ্ট):
১. সভাপতি: মোঃ দেলোয়ার হোসেন
২. সহ-সভাপতি: মোঃ রেজুয়ার হোসেন (রাজু)
৩. সাধারণ সম্পাদক: মোঃ শামীম আহমেদ
৪. যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ তারেক মনোয়ার
৫. সাংগঠনিক সম্পাদক: মোঃ নাসির উদ্দিন
৬. অর্থ সম্পাদক: মোঃ আবুল হাসান
৭. দপ্তর ও প্রচার সম্পাদক: আবু সাঈদ
৮. সমাজকল্যাণ সম্পাদক: মোঃ তোফায়েল আহমেদ
৯. প্রবাসী কল্যাণ সম্পাদক: মোঃ এনামুল হক
১০. ক্রীড়া সম্পাদক: মোঃ আনোয়ার হোসাইন
১১. শিক্ষা বিষয়ক সম্পাদক: মোঃ সাজ্জাদ আহমেদ দিনার
সাধারণ সদস্যবৃন্দের সংখ্যা মোট ৩৫ জন।