
গোলাপগঞ্জ প্রতিনিধি: প্রবাসে থেকেও দেশের দুর্যোগপূর্ণ সময়ে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখায় পাঁচজন প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে গোলাপগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন জিবি টেলিভিশন। শুক্রবার (২০ নভেম্বর) রাতে জিবি টেলিভিশনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে মানবিক ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত অতিথিরা হলেন—সৌদি আরব প্রবাসী আলহাজ্ব খলিলুর রহমান, আয়ারল্যান্ড প্রবাসী মোস্তাফিজুর রহমান, ফ্রান্স প্রবাসী মিনহাজ আলম , পর্তুগাল প্রবাসী মোহাম্মদ সাঈদ আহমদ, ফ্রান্স প্রবাসী সুহেল আহমদ সহ পাঁচজন প্রবাসী।
জিবি টেলিভিশনের চেয়ারম্যান মোঃ বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা শহিদুর রহমান সুহেদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি দেলোয়ার হোসেন, জিবি টেলিভিশনের সহকারী পরিচালক শাহ আলম, বিএনপি নেতা সালিক আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম শিপু আহমদ ও ইমতিয়াজ হোসেন।
জিবি টেলিভিশনের সহকারী পরিচালক মোঃ রুবেল আহমদের পরিচালনায় এবং উপস্থাপক হাফিজ মাওলানা কবির আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন জিবি টেলিভিশনের নিউজ ইনচার্জ আব্দুল্লাহ আল মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ডি এইচ মান্না, গোলাপগঞ্জ প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জিবি টেলিভিশনের স্টাফ রিপোর্টার তামিম আহমদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি আব্দুল্লাহ আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মাহদি রহমান, জিবি টেলিভিশনের স্টাফ রিপোর্টার আফছার আহমদ, রুদায়েব আহমদ ইমন, লিমন আহমদ, মাওলানা ফেরদৌস সরকার, জুবের আহমদ, রেদওয়ান আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি দেশের মানুষের বিপদ-আপদে সবসময় মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসেন। তাঁদের এসব মহৎ উদ্যোগ ও মানবিক কর্মকাণ্ড সমাজের জন্য অনুকরণীয়। মানবতার কল্যাণে যাঁরা নিরলসভাবে কাজ করছেন, তাঁদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়া প্রয়োজন।
জিবি টেলিভিশনের এমন উদ্যোগ মানবিক কাজে নিয়োজিত প্রবাসীদের উৎসাহিত করবে এবং দেশ ও প্রবাসের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।