
বড়লেখা প্রতিনিধি: ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপির নির্দেশনায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে মৌলভীবাজারের বড়লেখায় সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। (১৯) নবেম্বর রাত ৪ টার দিকে মিছিলটি বড়লেখা শহীদ মিনার থেকে শুরু হয়ে হাজীগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজ উদ্দিন সভাপতিত্ব করেন।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য মুজিব রাজা চৌধুরী, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাসনা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ (লালন), সিনিয়র সহসভাপতি আব্দুল মালিক, উপজেলা বিএনপির নেতা আব্দুল কাদির পলাশ, মহিলা এমপির পিএস দেওয়ান ওসামা চৌধুরী, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি হাজী আব্দুল বাসিত সেলিম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল হক, মোস্তাক আহমদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।