• ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বানিয়াচংয়ে ৫ নবজাতককে নিম গাছের চারা উপহার দিলেন ইউএনও ইকবাল হোসাইন

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৬
বানিয়াচংয়ে ৫ নবজাতককে নিম গাছের চারা উপহার দিলেন ইউএনও ইকবাল হোসাইন

বানিয়াচং প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১৩ নম্বর মন্দরী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসাইন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিনি ইউনিয়ন পরিষদটি পরিদর্শন করেন। এ সময় পরিষদের সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি গ্রাম আদালত সক্রিয়করণের ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের দফাদার ও মহল্লাদারদের উদ্দেশে ইউএনও বলেন, এলাকায় আইনশৃঙ্খলাজনিত যেকোনো পরিস্থিতি বা ব্যত্যয় দেখা দিলে দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বানিয়াচং থানার অফিসার ইনচার্জের (ওসি) সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

এদিকে পরিদর্শনের অংশ হিসেবে মন্দরী ইউনিয়নের পাঁচজন নবজাতককে উপহার হিসেবে নিমগাছের চারা প্রদান করেন ইউএনও মো. ইকবাল হোসাইন। নবজাতকদের উপহার প্রদানের মাধ্যমে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণে উৎসাহিত করার একটি ইতিবাচক উদ্যোগ তুলে ধরেন তিনি। অন্যদিকে দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেন ইউএনও মো.ইকবাল হোসাইন ।

স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৯ নভেম্বর ২০২৬

বানিয়াচংয়ে ৫ নবজাতককে নিম গাছের চারা উপহার দিলেন ইউএনও ইকবাল হোসাইন

বিস্তারিত কমেন্টে