• ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

শাল্লায় মোটরবাইক চালক মিঠু রঞ্জন দাসের অকাল মৃত্যুতে সমিতির শোক র‌্যালি ও সভা

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৬
শাল্লায় মোটরবাইক চালক মিঠু রঞ্জন দাসের অকাল মৃত্যুতে সমিতির শোক র‌্যালি ও সভা

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ডুমড়া গ্রামের মোটরবাইক চালক মিঠু রঞ্জন দাসের (৩১) অকাল মৃত্যুতে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টায় দিরাই ও শাল্লা উপজেলা মোটরবাইক সমিতির উদ্যোগে এ শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দিরাই ও শাল্লা উপজেলা মোটরবাইক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই উপজেলার সমিতির সকল সদস্য অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা প্রয়াত মিঠু রঞ্জন দাসের স্মৃতিচারণ করেন এবং তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মিঠু রঞ্জন দাস হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরবর্তীতে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩১ বছর। তিনি ডুমড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র দাসের ছেলে। তাঁর এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

১৭ নভেম্বর ২০২৬

শাল্লায় মোটরবাইক চালক মিঠু রঞ্জন দাসের অকাল মৃত্যুতে সমিতির শোক র‌্যালি ও সভা

বিস্তারিত কমেন্টে