
রাজন আহমেদ আরিয়ান : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি পালন করেছে বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম, পালেরমো, ইতালি। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় নগরীর চৌহাট্টা পয়েন্টে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিংবদন্তি ছাত্রনেতা জনাব মিনহাজুর রহমান মিনহাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়েম আহমেদ খান ছাইম, ও সিলেট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতাকাব্বির চৌধুরী সাকি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ফকরুল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, বিএনপি সবসময় মানবতার সেবায় কাজ করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে প্রবাসে থেকেও বৃহত্তর সিলেট জাতীয়তাবাদী ফোরাম, পালেরমো ইতালি যে মানবিক উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য বিতরণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফোরামের সভাপতি ওয়ালিদুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক লাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন ও প্রচার সম্পাদক মনসুর সানি।