• ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

প্রকৃতির সৌন্দর্যের আড়ালে আবর্জনা—বিশ্ব পর্যটন দিবসে জাফলংয়ের চিত্র

Daily Sonali Sylhet
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রকৃতির সৌন্দর্যের আড়ালে আবর্জনা—বিশ্ব পর্যটন দিবসে জাফলংয়ের চিত্র

আমিনুল ইসলাম,গোয়ইনঘাট: পাহাড়, পাথর আর স্বচ্ছ জলের অপূর্ব মেলবন্ধনে সিলেটের জাফলং দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র। প্রতিবছর হাজারো পর্যটক প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন এখানে। তবে সেই সৌন্দর্যের পাশেই ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিক, পলিথিন ও নানা ধরনের বর্জ্য এখন পরিবেশ ও পর্যটন ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

বিশ্ব পর্যটন দিবসে যখন পর্যটনের সম্ভাবনা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই পর্যটন নিয়ে নানা আলোচনা হচ্ছে, ঠিক তখনই জাফলংয়ের জিরো পয়েন্টের সিঁড়ির নিচের এমন চিত্র হতাশ করছে সচেতন পর্যটক ও স্থানীয়দের।

ছবিতে দেখা যায়, পর্যটন এলাকার বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেটসহ নানা ধরনের বর্জ্য। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে পরিবেশের ওপরও পড়ছে বিরূপ প্রভাব।

তবে এই দায় শুধু কর্তৃপক্ষের নয়। পর্যটকদের অসচেতন আচরণও এমন পরিস্থিতির অন্যতম কারণ। যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীল আচরণ করা প্রত্যেক পর্যটকের নৈতিক দায়িত্ব।

২৭ সেপ্টেম্বর ২০২৬

প্রকৃতির সৌন্দর্যের আড়ালে আবর্জনা—বিশ্ব পর্যটন দিবসে জাফলংয়ের চিত্র

বিস্তারিত কমেন্টে