
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের ভোগান্তি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আনুষ্ঠানিক ভাবে সংস্কার কাজের উদ্বোধন হতে যাচ্ছে আগামী কাল বৃহস্পতিবার বিকেল ৩টায়। স্থানীয় ঈদগাহ বাজারসংলগ্ন এলাকায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সড়কটির সংস্কার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতী আবুল হাসান এমপি।
স্থানীয় সূত্রে জানা গেছে,শেওলা-জকিগঞ্জ সড়কটি অত্র অঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক অবকাঠামোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । দীর্ঘদিন এটি অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। সড়কটির সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের সংবাদে জকিগঞ্জসহ আশপাশের এলাকার সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।