• ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়াজ মাহমুদ রিপনের

Daily Sonali Sylhet
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৬
উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়াজ মাহমুদ রিপনের

এহিয়া আহমদ লিটন, দিরাই প্রতিনিধি: একটি উন্নত, আধুনিক, বাসযোগ্য ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আসন্ন ২নং ভাটিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ভাটিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়াজ মাহমুদ রিপন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

নিয়াজ মাহমুদ রিপন বলেন, ভাটিপাড়া ইউনিয়ন তাঁর নিজের এলাকা, এখানকার মানুষের সুখ-দুঃখ ও প্রত্যাশার সঙ্গে তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত। এলাকার সার্বিক উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান। ইউনিয়নের প্রতিটি গ্রাম ও ওয়ার্ডের মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে একটি সুন্দর ও বাসযোগ্য জনপদ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

তিনি আরও বলেন, “আমি শাসক নয়, জনগণের সেবক হতে চাই। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে কাজ করতে চাই। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি মানুষের কাছে পৌঁছায়, সে লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যাব। মানুষের ভালোবাসা ও আস্থা নিয়েই ভাটিপাড়া ইউনিয়নকে একটি উন্নত ও বৈষম্যহীন ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিয়াজ মাহমুদ রিপন ইউনিয়নবাসীর প্রতি তাঁর প্রত্যাশার কথা জানিয়ে বলেন, মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা তাঁর পথচলার সবচেয়ে বড় প্রেরণা। সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতার মাধ্যমে ভাটিপাড়া ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তিনি ভাটিপাড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

২৩ অক্টোবর ২০২৬

উন্নত ও বৈষম্যহীন ভাটিপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়াজ মাহমুদ রিপনের

বিস্তারিত কমেন্টে