
মো: আজমুল হোসেন, আজমিরীগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচজনকে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সময় অভিযানে ব্যবহৃত কয়েকটি গাড়িও আটক করা হয়। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে আজমিরীগঞ্জ উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন চৌধুরী।
অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় পাঁচজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় পুলিশের এসআই অর্জুন উপস্থিত ছিলেন। অভিযানে সংশ্লিষ্ট কয়েকটি গাড়ি আটক করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।