
নিজস্ব প্রতিবেদক: দৈনিক সোনালী সিলেট পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় পত্রিকার কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দৈনিক সোনালী সিলেটের সিনিয়র ফটোসাংবাদিক মামুন হাসানের সভাপতিত্বে এবং বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাসের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সংবাদ পরিবেশনে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ এবং দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের জন্য প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, একটি সংবাদপত্রের সুনাম ও গ্রহণযোগ্যতা নির্ভর করে এর সংবাদকর্মীদের সততা, নিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর। তাই পাঠকের আস্থা অর্জনে সবাইকে পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
সম্মেলনে পত্রিকার সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, প্রতিনিধিদের পেশাগত দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় প্রতিনিধিদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সিলেট এর উপ-সম্পাদক সিনিয়র সাংবাদিক সুনির্মল সেন, দৈনিক বাংলাদেশ সমাচার এর সিলেট ব্যুরোচীফ মোশাররফ হোসেন অমিত, দৈনিক সোনালী সিলেট সাবএডিটর ফখর উদ্দিন, স্টাফ রিপোটার হোসাইন মোহাম্মাদ সেলিম, একে আজাদ, মো: তারা মিয়া, কোম্পানীগঞ্জ প্রতিনিধি, আশরাফুল ইসলাম, মনোওয়ার পারভেজ (ক্রাইম), ইব্রাহিম আহমদ উজ্জল, ছাতক প্রতিনিধি হাকীম ফারুক আহমদ,মোগলাবাজার প্রতিনিধি মিজানুর রহমান, ফটোসাংবাদিক শাহিন আহমদ, জালালাবাদ থানা ফটোসাংবাদিক আ: ওয়াহিদ, শাহপরান থানা প্রতিনিধি কুলাউড়া প্রতিনিধি মারজান চোধুরী প্রমূখ।