• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

অবহেলিত মানুষের আশার আলো হয়ে যাত্রা শুরু ‘পথের ফেরারী’র

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬
অবহেলিত মানুষের আশার আলো হয়ে যাত্রা শুরু ‘পথের ফেরারী’র

নিজস্ব প্রতিবেদক: সমাজের ছিন্নমূল, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মানবিক উদ্যোগ ‘পথের ফেরারী’। গত ১৫ নভেম্বর (রবিবার) এ উদ্যোগের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

যাদের মাথার ওপর নেই নিরাপদ আশ্রয়ের ছাদ, যাদের জীবন কাটে পথের ধুলোয়, অবহেলা আর নানা প্রতিকূলতার মধ্যে—সেসব ছিন্নমূল মানুষ ও সুবিধাবঞ্চিত পথশিশুর জীবনে আশার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগের সূচনা।

উদ্যোক্তারা জানান, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের মুখে একটুখানি হাসি ফোটানো এবং তাদের জীবনে নিরাপত্তা, মানবিক মর্যাদা ও আশার আলো ফিরিয়ে আনাই ‘পথের ফেরারী’র মূল লক্ষ্য। সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ এবং ছিন্নমূল মানুষের অধিকার ও জীবনমান উন্নয়নে সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে তাঁরা অঙ্গীকারবদ্ধ।

তাঁরা আরও জানান, একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শুধু ব্যক্তিগত উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। এ ক্ষেত্রে সমাজের বিত্তবান, সচেতন নাগরিক, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘পথের ফেরারী’র এই নতুন পথচলায় সবার আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন উদ্যোক্তারা। তাঁদের প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর, সহমর্মী ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে। মানবিকতার এই অঙ্গীকারকে সামনে রেখে ‘পথের ফেরারী’ এগিয়ে যাবে অসহায় মানুষের অধিকার, কল্যাণ ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণের প্রত্যয়ে।

১৬ নভেম্বর ২০২৬

অবহেলিত মানুষের আশার আলো হয়ে যাত্রা শুরু ‘পথের ফেরারী’র

বিস্তারিত কমেন্টে