• ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

জকিগঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৬
জকিগঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটের জকিগঞ্জে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের চিহ্নিতকরণ,প্রশিক্ষণ ও সহজ শর্তে অর্থায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) উপজেলা অডিটোরিয়ামে জনতা ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজিত কুমার চন্দ। স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংক জকিগঞ্জ শাখার ব্যবস্থাপক রাসেল চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, প্রেসক্লাব সদস্য কয়েস আহমদ এবং তরুণ উদ্যোক্তা আব্দুল মালেক। এ সময় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক জকিগঞ্জ শাখার মো. আবু সাঈম, রূপালী ব্যাংক পিএলসি বাবুর বাজার শাখার নুরুন্নাহার মুন্নি,রূপালী ব্যাংক কালিগঞ্জ বাজার শাখার মাহবুব হোসেন,পূবালী ব্যাংক পিএলসি জকিগঞ্জ শাখার জিয়াউল কবির চৌধুরী,পূবালী ব্যাংক কালিগঞ্জ শাখার মো. আবুল কাশেম, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি জকিগঞ্জ উপশাখার রাসেল আহমদ এবং ইসলামী ব্যাংক পিএলসি জকিগঞ্জ উপশাখার মো. হাসান আহমদ। এ ছাড়া জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোর্শেদ লস্কর,দুলাল হোসেন ও গুফরান আহমদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জনতা ব্যাংকের কর্মকর্তা দেলোয়ার হোসেন সাইদী।সভায় বক্তারা জানান, এ কর্মসূচির আওতায় ১৮ থেকে ২৮ বছর বয়সী আগ্রহী তরুণ-তরুণীরা নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন। স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণদের ব্যবসায়িক উদ্যোগকে এগিয়ে নিতে সম্ভাবনাময় উদ্যোক্তাদের চিহ্নিত করা হবে। বক্তারা আরও বলেন,অনেক তরুণের মধ্যে নতুন কিছু করার আগ্রহ ও সম্ভাবনা থাকলেও প্রয়োজনীয় প্রশিক্ষণ,দিকনির্দেশনা এবং পুঁজির অভাবে তাঁরা উদ্যোগ নিতে পারছেন না। এ কর্মসূচির মাধ্যমে তাঁদের সম্ভাবনা কাজে লাগিয়ে দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং অর্থায়নের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে। এজন্য ব্যাংক,প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

১৬ নভেম্বর ২০২৬

জকিগঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে