• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধি: বানিয়াচংয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। এসময় এমপি ডা. জীবন বলেন, বানিয়াচং পৃথিবীর বিখ্যাত গ্রামের পাশাপাশি একটি প্রাচীন নগরী। শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগের পাশাপাশি যে কোনো সমস্যা সমাধানে আমি সচেষ্ট রয়েছি।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইকবাল হোসাইন বলেন, মাদক, জুয়া, যানজট, গ্রাম্য দাঙ্গা রোধ, ইভটিজিং, বাজার মনিটরিংসহ আইন শৃঙ্খলা উন্নয়নে নিষ্ঠার সাথে কাজ করে যাবো। এ ক্ষেত্রে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাই।

এসময় গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলী, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসাইন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সাংবাদিক মখলিছ মিয়া, সাহিদুর রহমান,

শেখ নুরুল ইসলাম, আতাউর রহমান, মুক্তাদির হাসান সেবুল, আক্তার হোসেন আলহাদি, মডেল প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, শাব্বীর আহমদ শিবলী নোমানী, মোবাশ্বির আহমদ ও আব্দুল্লাহ প্রমুখ।

২৪ নভেম্বর ২০২৬

বানিয়াচংয়ে কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময়

বিস্তারিত কমেন্টে