• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

আমলশিদ থেকে নিখোঁজ বিএসএফ সদস্য উদ্ধারের খবর মিথ্যা ও বিভ্রান্তিকর

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
আমলশিদ থেকে নিখোঁজ বিএসএফ সদস্য উদ্ধারের খবর মিথ্যা ও বিভ্রান্তিকর

সিলেট প্রতিনিধি: সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে প্রচার করা হচ্ছে, নিখোঁজ এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে সিলেটের আমলশিদ এলাকা থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানা গেছে। তথ্য অনুসন্ধানে জানা যায়, আমলশিদ এলাকা থেকে বিজিবি কোনো নিখোঁজ বিএসএফ সদস্যকে উদ্ধার করেনি। এ ধরনের কোনো ঘটনাও সেখানে ঘটেনি।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে সংবাদটি প্রচারিত হলেও এর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ফলে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

সীমান্তসংক্রান্ত স্পর্শকাতর বিষয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও তথ্য যাচাই করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে। একই সঙ্গে ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

২৪ নভেম্বর ২০২৬

আমলশিদ থেকে নিখোঁজ বিএসএফ সদস্য উদ্ধারের খবর মিথ্যা ও বিভ্রান্তিকর

বিস্তারিত কমেন্টে