• ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ,

ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যাচেষ্টা মামলার ৩ নম্বর আসামি গ্রেফতার

Daily Sonali Sylhet
প্রকাশিত নভেম্বর ২৪, ২০২৬
ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যাচেষ্টা মামলার ৩ নম্বর আসামি গ্রেফতার

সিলেট: ধানক্ষেতে ধান কাটাকে কেন্দ্র করে হামলার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলার ৩ নম্বর আসামি জইন উদ্দিনকে গ্রেফতার করেছে জালালাবাদ থানা পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টুকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জইন উদ্দিন (৩২) জালালাবাদ থানাধীন খিত্তারগাঁও গ্রামের মমশ্বর ওরফে সমসের আলীর ছেলে।
‎

এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর শনিবার সকালে খিত্তারগাঁও এলাকায় ধানক্ষেতে ধান কাটাকে কেন্দ্র করে বাদী মো. আব্দুল করিম ও তার পরিবারের সদস্যদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষের অভিযোগের ভিত্তিতে সোমবার (২৩ নভেম্বর) জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়।
‎মামলা নং-১৬ (তারিখ ২৩/১১/২০২৬)। ওই মামলায় জইন উদ্দিনকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
‎

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) মো. জয়নাল আবেদীন জানান, অভিযান চালিয়ে টুকেরবাজার এলাকা থেকে জইন উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি বর্তমানে থানা হাজতে রয়েছে। বুধবার তাকে আদালতে পাঠানো হবে। হত্যাচেষ্টা মামলার এই আসামির গ্রেফতারের মধ্য দিয়ে তদন্তে নতুন অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

২৪ নভেম্বর ২০২৬

ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ, হত্যাচেষ্টা মামলার ৩ নম্বর আসামি গ্রেফতার

বিস্তারিত কমেন্টে